1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
বাঘায় ইয়াবা ও গাঁজাসহ বিদ্যালয়ের নৈশ প্রহরি গ্রেপ্তার, গাঁজা উধাও! - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন

বাঘায় ইয়াবা ও গাঁজাসহ বিদ্যালয়ের নৈশ প্রহরি গ্রেপ্তার, গাঁজা উধাও!

  • প্রকাশের সময় : রবিবার, ১৯ আগস্ট, ২০১৮

বাঘা (রাজশাহী) প্রতিনিধি:রাজশাহীর বাঘায় মাদকদ্রব্য বেচা কেনার সময় ইয়াবা ও গাঁজাসহ এক বিদ্যালয়ের নৈশ প্রহরিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার জয়নাল উপজেলার ফতেপুর বাউসা উচ্চ বিদ্যালয়ের নৈশ প্রহরি বলে জানা গেছে।

সে ফতেপুর গ্রামের রুব্বাসের ছেলে। শনিবার (১৮ আগস্ট ) সন্ধ্যার আগে উপজেলার অমরপুর সাধুর মোড় এলাকা থেকে ওই মাদকদ্রব্যসহ তাকে গ্রেফতার করা হয়। কিন্তু উদ্ধার করা মাদকদ্রব্য জনসন্মুখে জব্দ করা হয়নি।
নাম প্রকাশ না করার শর্তে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তার কাছ থেকে বেশ কিছু ইয়াবা ও প্রায় ১কেজি গাঁজা উদ্ধার করা হয়। লোকচক্ষুর আড়ালে আগে থেকেই সে ব্যবসা করতো।

প্রধান শিক্ষক আব্দুর রশিদ বলেন,ইয়াবা ও গাঁজা উদ্ধারের কথা তিনি শুনেছেন। তবে সেবনের কথা জানতেন।

বিক্রির বিষয়ে তার জানা ছিলনা। পুলিশ জানায়, তার কাছে উনপঞ্চাশ পিচ ইয়াবা পাওয়া গেছে।

উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান,ওই উনপঞ্চাশ পিচ ইয়াবা উদ্ধার দেখিয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। গাঁজা উদ্ধারের বিষয়টি সত্য নয় বলে দাবি করেছেন তিনি।

অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল হাসান জানান, এছাড়াও জি,আর মামলার গ্রেপ্তারি পরোয়ানায় উপজেলার খায়েরহাট গ্রামের আফাজ উদ্দিনের ছেলে নাহারুল ইসলামকেও আটক করা হয়েছে।রোববার দু’জনকেই আদালতে সোপর্দ করা হয়েছে।

খবর২৪ঘণ্টা.কম/জেএন

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team