1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
ফরিদপুরে ট্রাক চাপায় এক স্কুল শিক্ষক নিহত - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন

ফরিদপুরে ট্রাক চাপায় এক স্কুল শিক্ষক নিহত

  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জানুয়ারী, ২০১৮

খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: ফরিদপুরের চাঁদপুর ইউনিয়নের কোষাগোপালপুর এলাকায় ট্রাক চাপায় মির্জা মো. জাহাঙ্গীর (৪৭) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন।

রোববার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তিনি কোষাগোপালপুর বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে শিক্ষক জাহাঙ্গীর বাড়ি বোয়ালমারী উপজেলার চতর গ্রাম থেকে মোটরসাইকেলে করে স্কুলে আসার পথে একটি মাটিবাহী ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এদিকে শিক্ষকের মৃত্যুর খবর পেয়ে ওই স্কুলের শিক্ষার্থীরা ঘটনাস্থলে গিয়ে ট্রাকটিকে আগুন দিয়ে পুড়িয়ে দেয়।

নিহত হওয়ার বিষয়টি  জানিয়েছেন কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (তদন্ত) বিপুল কুমার দে।

তিনি জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত সম্পন্ন হলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

খবর২৪ঘণ্টা.কম/রখ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team