
পোরশা, নওগাঁ প্রতিনিধি: পোরশা উপজেলায় অভিযান চালিয়ে ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
আটককৃতরা হলেন—মশিদপুর গ্রামের মৃত রাজেদ রায়ের ছেলে শান্ত রায় (৩০) এবং বাকইল গ্রামের মৃত সিদ্দিক আলীর ছেলে হাসান আলী (২৭)।
পোরশা থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান জানান, শুক্রবার রাত ৯টার দিকে সরাইগাছি-আড্ডা সড়ক এর মশিদপুর হাটের মুখে চেকপোস্ট বসিয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
তিনি আরও জানান, মোহাম্মদ তারিকুল ইসলাম-এর দিকনির্দেশনায় তার নেতৃত্বে এসআই মাহাবুব আলম গোলাম কবির ও এসআই মিজানুর রহমানসহ সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন। এ সময় একটি ডিসকভার মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালিয়ে লাল রঙের শপিং ব্যাগে রাখা ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা বলে জানায় পুলিশ। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি পুরাতন ডিসকভার ১০০ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়েছে, যার আনুমানিক মূল্য ১ লাখ ১০ হাজার টাকা।
আটক দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে এবং শনিবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, মাদকবিরোধী এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
খবর২৪ঘন্টা/এসএফ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।