1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
পোরশায় ভূমিসেবা মেলা শুরু - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন

পোরশায় ভূমিসেবা মেলা শুরু

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

নওগাঁ প্রতিনিধি: “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যের আলোকে নওগাঁর পোরশায় তিনদিন ব্যাপি ভূমিসেবা মেলা শুরু করা হয়েছে। ভুমিসেবা মেলা চলবে আগামী ২১ মে পর্যন্ত। এ উপলক্ষ্যে মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় স্থানীয় ভূমি অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে এ মেলার শুরু করা হয়।

ভূমিসেবা গ্রহনকারী, সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থীদের অংশ গ্রহনে একটি র‌্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। এতে নেতৃত্ব ও সভাপতিত্ব করেন ইউএনও রাকিবুল ইসলাম। পরে এক আলোচনা সভায় অংশ গ্রহণ করেন সহকারি কমিশনার (ভুমি) মোসা: নাবিলা ফেরদৌস, উপজেলা কৃষি কর্মকর্তা মামুনূর রশীদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ আজিজ আলী, সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম, উপসহকারি ভূমি কর্মকর্তা ফরহাদ হোসেন শাহ্ সহ কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং ভূমিসেবা গ্রহিতাগণ। সহকারি কমিশনার (ভুমি) মোসাঃ নাবিলা ফেরদৌস বলেন, ভূমিসেবা মেলার মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি, সেবার সহজলভ্যতা নিশ্চিত, স্বচ্ছতা ও রাজস্ব আদায় বৃদ্ধি এবং বিভিন্ন অভিযোগ নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি অনলাইনে নামজারি, ভূমি উন্নয়ন কর প্রদান, লিজ মানি পরিশোধ, ই-পর্চা গ্রহণসহ বিভিন্ন সেবা প্রদান করা হবে। এছাড়া গণশুনানি এবং স্কুল কলেজের ছেলে-মেয়েদের জন্য ভূমিসেবা সম্পর্কিত তাৎক্ষণিক কুইজ প্রতিযোগিতার ব্যবস্থাও থাকবে বলে তিনি জানান। তিনি জানান, ২১মে ভুমিসেবা মেলার আনুষ্ঠানিকতা শেষ করা হবে।

খবর২৪ঘন্টা/এসএফ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team