1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
পোরশায় অভ্যন্তরীণ বোরো ধান, চাল ও গম সংগ্রহের উদ্বোধন - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ১৮ মে ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন

পোরশায় অভ্যন্তরীণ বোরো ধান, চাল ও গম সংগ্রহের উদ্বোধন

  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মে, ২০২৬

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পোরশায় অভ্যন্তরীণ বোরো ধান, চাল ও গম সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা ১১টায় নিতপুর খাদ্যগুদামে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসের আয়োজনে এর উদ্বোধন করেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মামুুনূর রশীদ। সভাপতিত্ব করেন ইউএনও রাকিবুল ইসলাম।

এসময় থানা অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান, খাদ্য নিয়ন্ত্রক আমিনুল কবীর, নিতপুর খাদ্য গুদামের ওসিএলএসডি রিয়াজুল হক, সরাইগাছি খাদ্যগুদামের ওসিএলএসডি জাকির হোসেন ভুঁইয়া, বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি মোশারফ হোসেন সুফি শাহ্, সাধারন সম্পাদক সাদেকুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক শাখিল জাভেদ, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম গামা, সাবেক সিনিয়র সহসভাপতি তৌফিকুর রহমান শাহ্ চৌধুরী, সাবেক সহসাংগঠনিক সম্পাদক আজাহার আলী সহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ। সংশ্লিষ্টরা জানান, এবারে উপজেলার নিতপুর ও সরাইগাছি দু’টি খাদ্যগুদামের মাধ্যমে ৪৯ টাকা কেজি দরে চাল ১ হাজার ১৬৬ মেট্রিকটন, ৩৬ টাকা কেজি দরে বোরো ধান ৯৬৭ মেট্রিকটন এবং ৩৬ টাকা কেজি দরে গম ৮০৯ মেট্রিকটন ক্রয় করা হবে। অপরদিকে, ইউএনও রাকিবুল ইসামের সভাপতিত্বে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) পোরশা এর আয়োজনে সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধীকার নির্ধারণ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথি হিসাবে যোগদেন সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান। এতে এলজিইডি প্রকৌশলী এএনএম সুলতানুল ইমাম, সহকারি প্রকৌশলী বিদ্যুৎ হোসেন সহ কর্মকর্তাগণ অংশ গ্রহণ করেন।

খবর২৪ঘন্টা/এসএফ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team