
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক মামলায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক দুইজন আসামীকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার সকালে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের এদিন দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল জানান,মাদক মামলার আসামীরা বাড়ীতে রয়েছে,এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পশ্চিম বালুভরা গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের শমসের আলীর ছেলে বকুল প্রামানিক (৪৫) কে গ্রেফতার করা হয়। এছাড়া একই দিন সকালে উপজেলার বেতগাড়ী এলাকায় অভিযান চালিয়ে ওই গ্রামের আব্দুল গফুরের ছেলে আরিফুর রহমান পিন্টু (৫০) কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে দায়েরকৃত মামলার পলাতক আসামী এবং তাদের বিরুদ্ধে আদালতের গ্রেফতারী পরোয়ানা ছিল। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার দুপুরেই আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
খবর২৪ঘন্টা/এসএফ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।