1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
পুঠিয়ায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল - খবর ২৪ ঘণ্টা
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন

পুঠিয়ায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০

পুঠিয়া প্রতিনিধিঃ পুঠিয়ায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৫ টায় পুঠিয়া তাজ কমিউনিটি সেন্টারে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুঠিয়া-দুর্গাপুরের প্রাক্তন সংসদ সদস্য আব্দুস সাত্তার মন্ডল। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে ও বিএনপি নেত জিল্লুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পুঠিয়া থানা বিএনপির সাবেক সভাপতি আমিনুল ইসলাম মিন্টু, পুঠিয়া পৌর বিএনপির আহবায়ক আসাদুল ইসলাম আসাদ, পৌর বিএনপি নেতা প্রভাষক আবুল হোসেন, পৌর বিএনপির সদস্য হাসিবুল ইসলাম হাসিব, রাজশাহী জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, ও ছাত্রদল নেতা রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ। অনুষ্ঠানের শেষে দোয়ার আয়োজন করা হয়।

খবর২৪ঘন্টা/আব/নই

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team