1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
পুঠিয়ায় বাস মোটরসাইকেল মুখোমুখী সংঘর্ষে নিহত ৩ - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০২:১৯ অপরাহ্ন

পুঠিয়ায় বাস মোটরসাইকেল মুখোমুখী সংঘর্ষে নিহত ৩

  • প্রকাশের সময় : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪

পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতাঃ রাজশাহীর পুঠিয়ায় বাস মোটরসাইকেল সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন পুঠিয়ার ভাড়োরা গ্রামের আবু হানিফ(৪০), তার স্ত্রী ফাতেমা বেগম(৩৫) এবং শালিকা যুথি খাতুন(১৮)।

শনিবার দুপুর দেড়টার দিকে পুঠিয়ার আর শিবপুর এই ঘটনা ঘটে। নিহত ফাতেমার বেগম ও তার বোন যুথী খাতুন পুঠিয়ার আলো পাড়া গ্রামের শাহেদ আলীর মেয়ে।

প্রত্যক্ষদর্শী মিজানুর রহমান জানান নিহতরা মোটরসাইকেল যুগে রাজশাহী থেকে বাড়ি ফিরছিলেন। পুঠিয়ার শিবপুরে গ্রামীনফিডের কাছে পৌঁছলে নাটোর থেকে আসা একটি বাস মোটরসাইকেল টিকে ধাক্কা দিয়ে দ্রুত রাজশাহীর দিকে পালিয়ে যায়। এতে ঘটনা স্থলে মোটরসাইকেলে থাকা তিনজন মারা যান।

পবা হাইওয়ে পুলিশের কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, নিহত তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। বাসটি অজ্ঞাত হওয়ায় তার পরিচয় সংগ্রহ করা যায়নি।

বিএ..

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team