1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
পুঠিয়ায় ফসলি জমিতে পুকুর খনন, জরিমানা ১ লক্ষ টাকা - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন

পুঠিয়ায় ফসলি জমিতে পুকুর খনন, জরিমানা ১ লক্ষ টাকা

  • প্রকাশের সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতা : রাজশাহীর পুঠিয়ায় তিন ফসলি জমির মাটি কেটে পুকুর খননের অপরাধে এক ব্যক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে উপজেলার সদর ইউনিয়নের পালোপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান।

পুকুর খননের মূল হোতা দণ্ডপ্রাপ্ত মোহাম্মদ মনিরুজ্জামান (৪০) পালোপাড়া গ্রামের মৃত. আব্দুস সামাদ এর ছেলে। অভিযান কালে ভেকুচালক পালিয়ে যায়। তবে মেশিনের ব্যাটারি খুলে নিয়ে আসেন স্থানীয় প্রশাসন।

জরিমানার বিষয়টি নিশ্চিত করে ইউএনও লিয়াকত সালমান বলেন, ফসলি জমি নষ্ট করে অননুমোদিতভাবে মাটি বিক্রি ও যত্রতত্র পুকুর খননের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

না/জ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team