1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
পাবনার ফরিদপুরে গৃহবধূকে কুপিয়ে হত্যা - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

পাবনার ফরিদপুরে গৃহবধূকে কুপিয়ে হত্যা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০১৯

পাবনা প্রতিনিধি: পাবনার ফরিদপুরে সাথী খাতুন (২০) নামের এক গৃহবধূকে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে।

নিহত সাথী খাতুন ফরিদপুর পৌর সদরের টিয়ারপাড়া মহল্লার মিজানুর রহমানের স্ত্রী ও উপজেলার ডেমরা ইউনিয়নের পাচুয়াবাড়ি গ্রামের আব্দুল মজিদের মেয়ে।

পরিবারের লোকজন জানান, পারিবারিক কলহের কারণে এক মাস আগে স্বামীর ওপর অভিমান করে বাবার বাড়িতে চলে যান সাথী খাতুন। বুধবার রাতে খাবার খেয়ে ছোট বোন মীম এর সাথে ঘুমিয়েছিলেন তিনি। রাত তিনটার দিকে দুর্বৃত্তরা কোনোভাবে ঘরে ঢুকে সাথীকে গলা ও ঘাড়ে কুপিয়ে পালিয়ে যায়। গোঙানীর শব্দ শুনে মীম টের পেয়ে চিৎকার দিলে তার বাবা ও প্রতিবেশিরা এগিয়ে এলেও সাথীকে বাঁচাতে পারেননি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত সাথী খাতুনের বাবা আব্দুল মজিদ জানান, চার বছর আগে মিজানুর রহমানের সাথে বিয়ে হয় সাথী খাতুনের। পারিবারিক কলহের কারণে মাঝেমধ্যেই সাথীকে মারধর করতো তার স্বামী। এক মাস আগে বাবার বাড়িতে চলে যান ওই গৃহবধূ। এ নিয়ে স্বামীর বিরুদ্ধে মামলাও করেন তিনি। এ কারণে ক্ষুব্ধ হয়ে সাথীকে তার স্বামী হত্যা করেছে বলে দাবি বাবা মজিদের।

এদিকে, খবর পাওয়ার পর বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শণে যান সহকারি পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) সজিব শাহরীন।
তিনি জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। হত্যার কারণ ও হত্যাকারী সম্পর্কে সুস্পষ্ট কিছু জানা যায়নি। তদন্তের মাধ্যমে সবকিছু খুঁজে বের করা হবে।

খবর২৪ঘণ্টা, জেএন

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team