1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
পরিবহন শ্রমিক আটককে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষ - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন

পরিবহন শ্রমিক আটককে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষ

  • প্রকাশের সময় : রবিবার, ১৭ অক্টোবর, ২০২১

নওগাঁয় পরিবহন শ্রমিক আটককে কেন্দ্র করে পুলিশ-শ্রমিক সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। সন্ধ্যায় এই ঘটনা ঘটে। ঘটনার পর শ্রমিকরা আন্ত: রুটের বাস চলাচল বন্ধ রেখেছে।

শ্রমিকরা জানান, দুপুরে শহরের মশরপুর এলাকায় একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আহত হন। এ ঘটনায় বাসের চালক সুলেমানকে আটক করতে টার্মিনাল এলাকায় যায় পুলিশ। এ সময় পুলিশ ও শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশকে লক্ষ্য করে শ্রমিকরা ইটপাটকেল নিক্ষেপ করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাকা গুলি ছোড়ে। প্রায় ২০ মিনিট চলে সংঘর্ষ ধাওয়া-পাল্টা ধাওয়া। এ ঘটনায় পুলিশের একটি পিকআপ ভ্যান ও দুটি বাস ক্ষতিগ্রস্ত হয়। পুলিশের মারপিট আহত হয় পাঁচ মোটর শ্রমিক।
ঘটনার পর ক্ষুব্ধ হয়ে শ্রমিকরা পরিবহন চলাচল বন্ধ করে দেয়। টার্মিনাল এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।থমথমে পরিস্থিতি বিরাজ করছে এলাকায়।
বিএ/

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team