1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
পটুয়াখালীতে ট্রলির ধাক্কায় এক কলেজছাত্রের মৃত্যু - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন

পটুয়াখালীতে ট্রলির ধাক্কায় এক কলেজছাত্রের মৃত্যু

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০১৮

খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় মালবাহী ট্রলির ধাক্কায় শাহরিয়ার মাকসুদ রুপম (১৮) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

রুপম উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের ভূইয়ার হাওলা গ্রামের ফকিজ হাওলাদারের ছেলে ও পটুয়াখালী আব্দুল করিম মৃধা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে নিজ গ্রামের বাড়িতে তার দাফন সম্পন্ন হয়।

স্থানীয়রা জানায়, বুধবার (২৪ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের ভুঁইয়ার হাওলা-মোল্লার বাজার দিয়ে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন রুপম। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রলি মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে মাথায় আঘাত পায় রুপম। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে গলাচিপা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিলন কৃষ্ণ মিত্র বিষয়টি  নিশ্চিত করেছেন।

খবর২৪ঘণ্টা.কম/রখ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team