1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
নৌকা প্রতীক কর্তৃক আচরণ বিধি ভঙ্গে নির্বাচন কমিশনে বিএনপির অভিযোগ - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ২৩ মে ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন

নৌকা প্রতীক কর্তৃক আচরণ বিধি ভঙ্গে নির্বাচন কমিশনে বিএনপির অভিযোগ

  • প্রকাশের সময় : বুধবার, ১১ জুলাই, ২০১৮

নিজস্ব প্রতিবেদক :
নৌকা প্রতীকের কর্মী দ্বারা সিটি কর্পোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা-১৬, ধারা ৭ (গ), ১৮ (ঘ) এবং ৩০ নং ধারা ভঙ্গে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ করা হয়েছে বিএনপির পক্ষ থেকে।
বুধবার বিএনপি দলীয় মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলের পক্ষে এ অভিযোগ করেন জেলা বিএনপির সভাপতি এ্যাড. তোফাজ্জল হোসেন তপু। অভিযোগে বলা হয়েছে, রাসিকের ৪নং ওয়ার্ড বহরমপুর (বুলনপুর) এলাকায় সিহাবের বাড়ীর পাশে বিএনপি মনোনিত প্রার্থী মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলের ধানের শীষ প্রতীকের ফেস্টুন ও পোষ্টারবাহী পিকাআপ ভ্যানের উপর নৌকা প্রতীক সমর্থিত কর্মীরা গত ৯ জুলাই রাত ৮টার সময় হামলা চালিয়ে ভাংচুর করে (গাড়ি নং- রাজ মেট্রো-ন-১১০১২২) এতে বিএনপি মনোনিত মেয়র প্রার্থীর ফেস্টুন ও পোস্টার নষ্ট হয় এবং পিকআপ ভ্যানের লুকিং গ্লাস ভেঙ্গে যায়।
১০ জুলাই ২০নং ওয়ার্ডে বেলদারপাড়ায় নৌকা প্রতীকের কর্মীরা বিএনপির মনোনিত প্রার্থী বুলবুল এর ধানের শীষ প্রতীকের টানানো ফেস্টুন ভাংচুর করে এবং ঝুলানো পোস্টার ছিড়ে ফেলে।

একই তারিখ দিবাগত রাত আনুমানিক রাত ২টা হইতে ভোর ৬টা পর্যন্ত ধানের শীষ প্রতীকের লাগানো ফেস্টুন, বালিয়াপুকুর মোড় হইতে রুয়েট ও ভদ্রার মোড় পর্যন্ত সকল ফেস্টুন খুলে ফেলা হয়।
একই রাতে আলুপট্টির মোড় পর্যন্ত ধানের শীষ প্রতীকের সকল ফেস্টুন খুলে ফেলা হয়।
রাজশাহী সিটি কলেজ গেট হইতে সার্ভে ইন্সটিটিউট পর্যন্ত লাগানো ধানের শীষ প্রতীকের সকল ফেস্টুন নৌকা সমর্থিত কর্মীরা খুলে ফেলে।

৬নং ওয়ার্ডে জি.পি.ও’র সামনে, ১৯ নং ওয়ার্ড ছোট বনগ্রাম এলাকায়, ২৭নং ওয়ার্ড বালিয়াপুকুর এলাকায় ও ৩০নং ওয়ার্ড বিনোদপুর বাজারে ধানের শীষ প্রতীকের প্রচার মাইক এর কর্মীদের চরথাপ্পর মারা হয় এবং প্রচার কাজে বাধা দেওয়া হয়।

বুধবার বেলা ১১টায় পুলিশ ভ্যানের উপস্থিতিতে ১৩নং ওয়ার্ডে শহীদ নজমুল হক উচ্চ বালিকা বিদ্যালয়ের সম্মুখ হইতে বর্ণালীর পিছনের মোড় পর্যন্ত রাস্তায় ধানের শীষ প্রতীকের কোন প্রকার ফেস্টুন ও পোস্টার লাগাতে দেওয়া হয় নাই এবং ধানের শীষ সমর্থিত কর্মীদের লাঞ্চিত করে।

খবর২৪ঘণ্টা/এমকে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team