1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
নাটোরের লালপুরে ইভিএম ব্যবহার করে ১ বার ভোট গ্রহনের প্রস্তুতি - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন

নাটোরের লালপুরে ইভিএম ব্যবহার করে ১ বার ভোট গ্রহনের প্রস্তুতি

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ জুলাই, ২০১৯

নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের উপ- নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ( ইভিএম) ব্যবহার করে ভোট গ্রহন করা হবে।
নির্বাচন অফিস সুত্রে জানা যায়, লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ড সদস্য লিয়াকত আলীর মৃত্যুতে আগামী ২৫ জুলাই ওই ওয়ার্ডে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে ভোট গ্রহন করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন ( ইভিএম) ব্যবহার করে। ভোটারদের সচেতন করতে ২৩ জুলাই সকাল ৯টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত মক  ভোটিং অনুষ্ঠিত  হবে।

এ ব্যাপারে লালপুর উপজেলা নির্বাচন অফিসার হাসিব বিন শাহাব জানান, লালপুরে ১ম বারের মতো ইভিএম পদ্ধতি ব্যবহার করে নির্বাচন হবে, সচেতনতা সৃষ্টি করতে ২৩ জুলাই রামপাড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মক ভোটিং অনুষ্ঠিত হবে। এ কেন্দ্রে ২ হাজার ৫ শ ২৮ জন ভোটার ভোট দিবেন।
এ উপ-নির্বাচনে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।  বিলকিস বানু (মোরগ), জাহাঙ্গীর আলম (ফুটবল), সাহাদুল ইসলাম (টিউবওয়েল) ও সুরুজ্জামান (তালা) মার্কা প্রতিক নিয়ে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন।

খবর২৪ঘণ্টা, জেএন

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team