1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
নাটোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেনা সদস্য নিহত - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:০৩ অপরাহ্ন

নাটোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেনা সদস্য নিহত

  • প্রকাশের সময় : শনিবার, ৬ এপ্রিল, ২০১৯
ছবি : প্রতিকি

নাটোর প্রতিনিধি :

নাটোরের গুরুদাসপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আনোয়ার হোসেন (৩৬) নামে এক সেনা সদস্য নিহত হয়েছেন। শনিবার (০৬ এপ্রিল) দুপুরে উপজেলার মশিন্দা ইউনিয়নের দড়িবামন গাড়া গ্রামেনিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন ওই গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। তিনি ঢাকার সাভার সেনানিবাসে কর্মরত ছিলেন। দুই দিনের অনুমোদিত ছুটিতে বৃহস্পতিবার (০৪ এপ্রিল) রাতে বাড়িতে আসেন এই সেনা সদস্য।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোঃ মোজাহারুল ইসলাম এতথ্য নিশ্চিত করে জানান, আজ দুপুরের দিকে আনোয়ার হোসেন নিজ বাড়িতে বৈদ্যুতিক পাখা লাগাতে গিয়ে  বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে পড়েন। এ অবস্থায় তাকে  গুরুদাস উপজেলা হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।  

খবর ২৪ ঘণ্টা/আর

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team