1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
নাটোরে জাতীয় আদিবাসী পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন

নাটোরে জাতীয় আদিবাসী পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন

  • প্রকাশের সময় : সোমবার, ২২ জুলাই, ২০১৯
নাটোর প্রতিনিধি: নাটোরে জাতীয় আদিবাসী পরিষদের পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার বেলা ১১টার দিকে শহরের মুসলিম হল ইন্সটিটিউট মিলনায়তনে এক বর্ধিত সভার আয়োজন করা হয়। আলোচনা সভাশেষে প্রদীপ লাকড়াকে সভাপতি, সাংবাদিক কালিদাস রায়কে সাধারণ সম্পাদক এবং রঘুনাথ এক্কাকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করা হয়।
সংগঠনটির জেলা যুগ্ম আহ্বায়ক প্রদীপ লাকড়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সবিন চন্দ্র মুন্ডা উপস্থিত ছিলেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নরেন পাহান, দপ্তর সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, বাংলাদেশের ওয়াকার্স পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য আব্দুল করিম, জাতীয় কুষক সমিতি বাগাতিপাড়া উপজেলা শাখার সভাপতি আব্দুল হাদী প্রমূখ।

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team