1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
নাটোর সদর হাসপাতালে খোলা হয়েছে ডেঙ্গু সেল, এখন পর্যন্ত ১৪ জন ডেঙ্গু রোগী সনাক্ত - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন

নাটোর সদর হাসপাতালে খোলা হয়েছে ডেঙ্গু সেল, এখন পর্যন্ত ১৪ জন ডেঙ্গু রোগী সনাক্ত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জুলাই, ২০১৯

নাটোর প্রতিনিধি: ডেঙ্গু সেল খোলার পর আজ থেকে নাটোর সদর হাসপাতালে শুরু হয়েছে ডেঙ্গু রোগী সনাক্তকরণের কাজ। এ পর্যন্ত ১৪ জন ডেঙ্গু রোগী নাটোরে সনাক্ত করা হয়েছে। তার মধ্যে আজই নাটোর সদর হামপাতালে ৩ জন ডেঙ্গু রোগীকে সনাক্ত করা হয়েছে।

সকাল থেকেই সদর হাসপাতালে ডেঙ্গু সেলের সামনে ভীড় করতে থাকে আতঙ্কিত মানুষ। এদের রক্ত পরীক্ষা করে ৩ জন নারী ও পুরুষের শরীরে ডেঙ্গু রোগী সনাক্ত করা হয়। এছাড়া ডেঙ্গু আক্রান্ত এক নারীকে ভর্তি করা হয়েছে নাটোর সদর হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে।

এদিকে নাটোরের বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক গুলোতে এখন পর্যন্ত আক্রান্ত ১১ রোগী সনাক্ত করা হয়। আক্রান্ত সকল রোগীই ঢাকা থেকে এসেছেন বলে জানান নাটোর সদর হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক ডাঃ রবিউল আওয়াল

খবর ২৪ঘণ্টা/ নই

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team