1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
ধানক্ষেতে কৃষি কাজ করতে গিয়ে দুই ভাইয়ের মৃত্যু   - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন

ধানক্ষেতে কৃষি কাজ করতে গিয়ে দুই ভাইয়ের মৃত্যু  

  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জের হোগলাপাশায় বজ্রপাতে দুই  ভাইয়ের মৃত্যু হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) ১১টার দিকে উপজেলার মহিষপুরা পুলিশ ক্যাম্পের পেছনের মাঠে কৃষিকাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, হোগলাপাশা শৌলখালী গ্রামের মনিরঞ্জন বাছাড়ের ছেলে বিধান বাছাড় (৫৪) ও তাঁর ছোট ভাই মানিক বাছাড় (৪২)।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ১১টার দিকে দুই ভাই একসঙ্গে মাঠে কৃষিকাজ করছিলেন। এ সময় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বজ্রপাত শুরু হয়। একপর্যায়ে তাদের ওপর বজ্রপাত হলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
খবর পেয়ে নিহতেদের স্বজন ও স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যান। দুই  ভাইয়ের আকস্মিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট  মো. মেহেদী হাসান ইয়াদ নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়ে বলেন, এই দুঃসময়ে উপজেলা বিএনপি নিহতদের পরিবারের পাশে থাকবে। সরকারি সহায়তার প্রয়োজন হলে সহযোগিতা করা হবে।
মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার  মো. হাবিবুল্লাহ বলেন, বজ্রপাতে দুই কৃষকের মৃত্যুর বিষয়টি জেলা প্রশাসনকে জানানো হয়েছে। ঘটনাস্থলে প্রতিনিধি পাঠানো হয়েছে। নিহতদের পরিবারের জন্য প্রাথমিক আর্থিক সহায়তার ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় উপজেলার ৭নং হোগলপাশা ইউপির শৌলখালী গ্রামসহ আশপাশের এলাকায় একইসঙ্গে দুই ভাইয়ের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে।

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team