
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুর ও নিয়ামতপুর উপজেলায় পৃথক বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু হয়েছে। তারা সবাই মাঠে ধান কাটার কাজ করছিলেন।
বুধবার (৬ মে) বিকেলে এ বজ্রপাতের ঘটনা ঘটে। নিহতের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন দিলিপ চন্দ্র বর্মন ও অনুকূল চন্দ্র মাহন্ত।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, দিলিপ চন্দ্র বর্মন মাঠে কাজ করছিলেন। এসময় বজ্রপাত হলে তার মৃত্যু হয়। নিহতের বাড়ি উপজেলার খাজুর ইউনিয়নের কুড়াপাড়া গ্রামে।
অন্যদিকে নিয়ামতপুর উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে।
নিয়ামতপুর থানার ওসি মাহাবুবুর রহমান জানান, হাজিনগর ইউনিয়নে ধান কাটার সময় আকস্মিক বজ্রপাতে এক শ্রমিক ঘটনাস্থলেই মারা যান। তিনি খাসের হাট ঊঠাপাড়া এলাকার বাসিন্দা। তার পুরো পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
তিনি জানান, উপজেলার চন্দননগর ইউনিয়নের রামনগর গ্রামে জমি থেকে ধান কেটে ঘরে নেওয়ার কাজ করছিলেন অনুকূল চন্দ্র মাহন্ত। এসময় বজ্রপাত হলে তার মৃত্যু হয়। তবে তার পুরো পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
খবর২৪ঘন্টা/এসএফ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।