1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
দেশের সব ধরনের ক্রিকেট অনির্দিষ্টকালের জন্য স্থগিত - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন

দেশের সব ধরনের ক্রিকেট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২০

খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: করোনাভাইরাসের কারণে আগেই স্থগিত হয়ে গিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পাকিস্তান সফর। স্থগিত করা হয় ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) দ্বিতীয় রাউন্ডের খেলা। এবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ঘোষণা দিলেন, করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাভিক না হওয়া পর্যন্ত বাংলাদেশে সবধরনের ক্রিকেট অনির্দিষ্টকালের জন্য স্থগিত থাকবে।

বৃহস্পতিবার নাজমুল হাসান পাপন বলেছেন, করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক না হলে মে মাসে বাংলাদেশ দলের আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফর এবং জুনে অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর স্থগিত হতে পারে।

মার্চেই ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল মুজিববর্ষ উপলক্ষ্যে এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের মধ্যে দুইটি বিশেষ টি-টোয়েন্টি ম্যাচ। কিন্তু করোনাভাইরাসের কারণে তা স্থগিত করে বিসিবি।

শুধু বাংলাদেশে নয়, সমগ্র বিশ্বের ক্রীড়াঙ্গনই এখন স্থবির। সব ধরনের খেলাধুলাই আপাতত স্থগিত রাখা হয়েছে। এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ইতোমধ্যে দুই লাখ ছাড়িয়েছে। মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে সাত হাজার।

খবর২৪ঘন্টা/নই

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team