1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
দুর্গাপুরে মৎস্য চাষীর টাকা ছিনতাই - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ১০ জুন ২০২৬, ১১:০৬ অপরাহ্ন

দুর্গাপুরে মৎস্য চাষীর টাকা ছিনতাই

  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জুলাই, ২০১৯

দুর্গাপুর প্রতিনিধি: রাজশাহী দুর্গাপুরে এক মৎস্য চাষির টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গত রবিবার বিকেলে উপজেলার কুহাড় গ্রামে এই ঘটনাটি ঘটে । এঘটনায় রবিবার রাতে দুর্গাপুর থানায় ছিনতাইয়ের অভিযোগে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী মৎস্য চাষী জালাল উদ্দিন। জালাল উদ্দিনের বাড়ি উপজেলার কুহাড় গ্রামে।

অভিযোগ সূত্রে জানাগেছে, গত রবিবার বিকেলে সৎস্য চাষী জালাল উদ্দিন দুর্গাপুর সদরে অবস্থিত একটি ব্যাংক থেকে ১লাখ ৪০ হাজার টাকা উত্তোলন করে বাড়ি ফিরে যান। এর পরে তিনি লিজকৃত পুকুরের জমির খাজনা পরিশোধের উদ্দেশ্যে ওই টাকাগুলো নিয়ে বাড়ি থেকে বের হন জালাল উদ্দিন। পথে কুহাড় তাহেরের মোড়ে পৌঁছালে ওই এলাকার নবী, সুজনসহ কয়েকজন ছিনতাইয়কারি অস্ত্রের মুখে জালাল উদ্দিনকে জিম্মি করে তার কাছ থেকে টাকাগুলো ছিনতাই করে পালিয়ে যায়। এবিষয়ে দুর্গাপুর থানার (ওসি) তদন্ত আতিকুর রহমান বলেন, ছিনতাইয়ের অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করে দেখা হবে।

খবর২৪ঘণ্টা, জেএন

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team