
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর দুর্গাপুরে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে চারজনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২১ মে) উপজেলার সিংগা মধ্যপাড়া ও কুহাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে আটক ব্যক্তিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সিংগা মধ্যপাড়া এলাকায় মাদক বিক্রির সময় হাতেনাতে আটক হন আরিফুল। এছাড়া কুহাড় এলাকা থেকে মাদক সেবনের অভিযোগে মিনারুল, রাজন ও বেলাল নামে আরও তিনজনকে আটক করা হয়।
অভিযান পরিচালনা করেন দুর্গাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলেন, “মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। জনস্বার্থে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান রয়েছে এবং কোনোভাবেই তাদের ছাড় দেওয়া হবে না।
খবর২৪ঘন্টা/এসএফ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।