
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর দুর্গাপুর উপজেলার দেলুয়াবাড়ী ও জয়নগর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১০ মে ) বিকেলে উপজেলার বখতিয়ারপুর ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গণে মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় দেলুয়াবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ গোলাম সাকলায়েন সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক জনাব মোঃ নজরুল ইসলাম মন্ডল। ইউনিয়ন বিএনপি নেতা মাহাবুর রহমান সানুর সঞ্চালনায় এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল,সদস্য সচিব যোবায়েদ হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক হাসানুজ্জামান লালটু, সদস্য সচিব রেজাউল করিম স্বপন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল কবির বুলু, উপজেলা বিএনপি সাবেক সভাপতি এসএম আকবর আলী বাবলু, সাবেক সাধারন হাসান ফারুক ইমাম সুমন, আব্দুস সামাদ পৌর বিএনপির সাবেক সভাপতি বজলুর রহমান, আঃ আজিজ মন্ডল, বিএনপি নেতা গোলাম মুর্তজা, সদস্য জারজিস হোসেন সোহেলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
খবর২৪ঘন্টা/এসএফ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।