1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
দুর্গাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন

দুর্গাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
‎দুর্গাপুর প্রতিনিধিঃ ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা কর্মসূচীর মধ্য দিয়ে রাজশাহীর দুর্গাপুরেও উদযাপিত হলো আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬। এ উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ে একটি মহড়া, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‎
‎মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে দুর্গাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর কর্মকর্তারা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে একটি দৃষ্টিনন্দন মহড়া প্রদর্শিত করেন। উক্ত অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএম শামীম আহম্মেদ এর সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল।
‎
‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও প.প কর্মকর্তা রুহুল আমিন, দুর্গাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) পঞ্চনন্দ সরকার, উপজেলা কৃষি অফিসার সাহানা পারভিন লাবনী, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ তারজিনা খাতুন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার মহিদুল ইসলাম, দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন অফিসার ইব্রাহিম হোসেন, আনসার ভিডিপি অফিসার আঃ কাদীর সহ সকল দপ্তরের কর্মচারী বৃন্দ ও দুর্গাপুর উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
‎
‎এদিকে, রাজনৈতিক ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন, দুর্গাপুর পৌর বিএনপির আহ্বায়ক হাসানুজ্জামান লাল্টু, উপজেলা কৃষকদলের  আহবায়ক মইমিনুল হক রেন্টু   উপজেলা বিএনপির সদস্য জার্সিস হোসেন সোহেল, সহ প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, ও বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ স্কুল, মাদ্রাসা ও কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team