1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
তেল কম দেওয়ার অভিযোগে বিশ হাজার টাকা জরিমানা - খবর ২৪ ঘণ্টা
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন

তেল কম দেওয়ার অভিযোগে বিশ হাজার টাকা জরিমানা

  • প্রকাশের সময় : শুক্রবার, ১ মে, ২০২৬

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পোরশায় মোবাইল কোর্ট পরিচালনা করে তেল কম দেওয়ার অভিযোগে নাহার ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম এই মোবাইল কোর্ট পরিচালনা করে এই জরিমানা আদায় করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার সরাইগাছি মোড়ে মেসার্স নাহার ফিলিং স্টেশনে লিটারে আড়াই টাকার ডিজেল তেল কম দিচ্ছে অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম সেখানে উপস্থিত হয়ে তথ্য যাচাই-বাছাই করে এর সত্যতা পান। যা ভোক্তা প্রতারনার শামিল।

এ অপরাধের প্রেক্ষিতে ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ এর বিভিন্ন ধারা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় ফিলিং স্টেশনটিকে নগদ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান উপস্থিত ছিলেন। অভিযান শেষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সরকারি বিধি অনুযায়ী সঠিক পরিমাপে জ্বালানি তেল বিক্রির নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি এর যন্ত্রাংশ মেরামতের দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়।

এ বিষয়ে ইউএনও রাকিবুল ইসলাম জানান, ফিলিং স্টেশনে জ্বালানি তেলের ওজন, পরিমাপ কম ও মজুত যে করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

খবর২৪ঘন্টা/এসএফ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team