1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
ডিএনসির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৬:২১ অপরাহ্ন

ডিএনসির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে অবৈধ মাদকদ্রব্যের বিস্তার ও পাচার প্রতিরোধে কঠোর নজরদারি এবং সমন্বিত অভিযানের ওপর গুরুত্বারোপ করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) জেলা কার্যালয় বগুড়ার উপপরিচালক মোহাঃ জিললুর রহমান।

মঙ্গলবার (১৯ মে) জেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক অভ্যন্তরীণ সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি বলেন, “ঈদকে কেন্দ্র করে যাতে কোনো মাদক চক্র সক্রিয় হতে না পারে, সে বিষয়ে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। মাদকের বিরুদ্ধে গোয়েন্দা তৎপরতা বাড়ানোর পাশাপাশি মাঠপর্যায়ে নিয়মিত অভিযান জোরদার করতে হবে।”

তিনি আরও বলেন, “মাদক নির্মূলে আন্তরিকতা, পেশাদারিত্ব ও টিমওয়ার্কের কোনো বিকল্প নেই। জনগণের নিরাপত্তা ও তরুণ সমাজকে রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

সভায় গত মাসের কার্যক্রম ও পারফরম্যান্স মূল্যায়ন করা হয়। এ সময় কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ এএসআই ক্যাটাগরিতে আশরাফ এবং সিপাই ক্যাটাগরিতে ইবনে মিজানকে পুরস্কৃত করা হয়।

এছাড়া সভায় জেলার সার্বিক মাদক পরিস্থিতি, আসন্ন ঈদ উপলক্ষে বিশেষ অভিযান, চোরাচালান প্রতিরোধ, গোয়েন্দা তথ্য সংগ্রহ বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন কৌশল ও করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় জেলা কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team