1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
ডিএনসির মাদকবিরোধী লিফলেট বিতরণ - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ০১ জুন ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন

ডিএনসির মাদকবিরোধী লিফলেট বিতরণ

  • প্রকাশের সময় : সোমবার, ১ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার উদ্যোগে মাদকবিরোধী লিফলেট বিতরণ এবং সচেতনতামূলক প্রচারণা চালানো হয়েছে।

সোমবার (০১ জুন) বগুড়া সদর থানার ঠনঠনিয়া বাসস্ট্যান্ড এলাকার রয়েল হাসপাতালে কর্মকর্তা-কর্মচারী ও সেবাগ্রহীতা সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

ডিএনসি জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার উপপরিচালক জিললুর রহমানের দিকনির্দেশনায় আয়োজিত এ কর্মসূচিতে অধিদপ্তরের কর্মকর্তারা মাদকের ক্ষতিকর প্রভাব, সামাজিক অবক্ষয় এবং মাদক থেকে দূরে থাকার গুরুত্ব তুলে ধরে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন।

এ সময় হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী, রোগী ও তাদের স্বজনসহ উপস্থিত সাধারণ মানুষের মধ্যে মাদকবিরোধী বিভিন্ন বার্তাসংবলিত লিফলেট বিতরণ করা হয়।

কর্মসূচি সম্পর্কে উপপরিচালক জিললুর রহমান বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণ প্রজন্মসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে মাদকের কুফল সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়মিতভাবে এ ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে।

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সরকারি সংস্থার পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সচেতন নাগরিকদেরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

কর্মসূচিতে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী, সেবাগ্রহীতা ও স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন।

 

খবর২৪ঘন্টা/এসএফ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team