1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
ডিএনসির অভিযানে ৫ গ্রাম গাঁজাসহ যুবক আটক - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

ডিএনসির অভিযানে ৫ গ্রাম গাঁজাসহ যুবক আটক

  • প্রকাশের সময় : শনিবার, ১১ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বগুড়া সদর উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৫ গ্রাম গাঁজাসহ এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়া। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

শনিবার (১১ জুলাই) বিকেল ৫টার দিকে বগুড়া সদর উপজেলার বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের সামনে এ অভিযান পরিচালিত হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল বগুড়া সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। অভিযানে পূর্ব পাতিতাপাড়া এলাকার মো. আবু বক্কর সিদ্দীক (২২) নামে এক যুবককে ৫ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী অভিযুক্তকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। আদালতের নির্দেশে জব্দকৃত গাঁজা ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার উপপরিচালক জিললুর রহমান বলেন, “মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে ডিএনসি বগুড়া নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদক কারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। একটি মাদকাসক্তিমুক্ত সমাজ গড়ে তুলতে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতেও আমরা সমান গুরুত্ব দিচ্ছি। সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতায় মাদকের ভয়াবহতা থেকে নতুন প্রজন্মকে রক্ষা করা সম্ভব হবে।”

তিনি আরও বলেন, “মাদক নির্মূলে কোনো ধরনের আপসের সুযোগ নেই। ডিএনসির অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।”

 

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team