1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
ডিএনসির অভিযানে ৩০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন

ডিএনসির অভিযানে ৩০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার

  • প্রকাশের সময় : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বগুড়ায় মাদকবিরোধী অভিযানে ৩০০ গ্রাম শুকনা গাঁজাসহ আমেনা বেগম (৪৪) নামের এক নারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া ‘খ’ সার্কেলের সদস্যরা।

রোববার (২৭ এপ্রিল) দুপুরে পরিচালিত এ অভিযানে কাহালু পৌরসভার সাঘাটিয়া গ্রামে নিজ বসতবাড়ি থেকে আটক করা হয়।

আটককৃত আমেনা বেগম জেলার কাহালু সাঘাটিয়া গ্রামের মৃত ছামাদের কন্যা। অভিযানকালে তার ডান হাতে থাকা একটি সিনথেটিক ব্যাগ থেকে পলিথিনে মোড়ানো ৩০০ গ্রাম শুকনা গাঁজা উদ্ধার করা হয়। এছাড়াও মাদক বিক্রির কাজে ব্যবহৃত ৫০০ (পাঁচশত) টাকা এবং সিমসহ একটি Tecno ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক জিললুর রহমান বলেন,
“মাদক নির্মূলে আমাদের নিয়মিত অভিযান চলমান রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে গাঁজাসহ আমেনাকে গ্রেফতার করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।”

এ ঘটনায় কাহালু থানায়একটি নিয়মিত মামলা দায়ের করেছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team