1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
ডিএনসির অভিযানে ৩ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেফতার - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন

ডিএনসির অভিযানে ৩ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেফতার

  • প্রকাশের সময় : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বগুড়ায় ৩ গ্রাম হেরোইনসহ এক যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়া।

রোববার (২৬ এপ্রিল) দুপুরে সদর উপজেলার চকসূত্রাপুর চামড়াগুদাম এলাকায় অভিযান চালিয়ে
তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত যুবক চকসূত্রাপুর চামড়াগুদাম এলাকার বাসিন্দা আলেফ আলীর ছেলে মোঃ জালাল উদ্দিন (৩২)।

ডিএনসি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ওই এলাকায় হেরোইনের একটি চালান বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করা হয়েছে। পরে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে জালাল উদ্দিনের দেহ ও বসতবাড়িতে তল্লাশি চালানো হয়।

তল্লাশিকালে একটি ‘Royals’ ব্র্যান্ডের খালি সিগারেট প্যাকেটের ভেতরে সাদা পলিথিনে মোড়ানো বাদামী রঙের ৩টি হেরোইনের পুড়িয়া থেকে ৩ গ্রাম হেরোইন
উদ্ধার করা হয়।

ডিএনসি বগুড়ার উপপরিচালক জিললুর রহমান বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে একজনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হওয়া মাদকের পেছনে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।”

তিনি আরও জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং কোনোভাবেই মাদক ব্যবসায়ীদের ছাড় দেওয়া হবে না।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনর বগুড়া সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team