1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
ডিএনসির অভিযানে টাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবক গ্রেপ্তার - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন

ডিএনসির অভিযানে টাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবক গ্রেপ্তার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার গাবতলীতে মাদকবিরোধী অভিযানে টাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ রোমান রহমান (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার সোন্দাবাড়ী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার রোমান রহমান গাবতলী উপজেলার সোন্দাবাড়ী এলাকার মোঃ নুরু মিয়ার ছেলে।

ডিএনসি সূত্র জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল গাবতলী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শামীম হোসেনের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে। এসময় রোমান রহমানের কাছ থেকে ২ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে সাজা প্রদান করা হয়। জব্দ করা টাপেন্টাডল ট্যাবলেট বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়েছে।

এ বিষয়ে ডিএনসি বগুড়ার উপপরিচালক জিললুর রহমান বলেন, “মাদক নির্মূলে ডিএনসি বগুড়া নিয়মিত অভিযান পরিচালনা করছে। তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। মাদকের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।”

খবর২৪ঘন্টা/এসএফ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team