1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
ডিএনসির অভিযানে গাঁজাসহ ৩ জন আটক - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন

ডিএনসির অভিযানে গাঁজাসহ ৩ জন আটক

  • প্রকাশের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার আদমদীঘি উপজেলায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ তিনজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক সাজা প্রদান করা হয়েছে। রোববার (১৯ এপ্রিল) বিকেলে আদমদীঘি থানার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়া ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল এবং উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন আদমদীঘি উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা বেগম।

অভিযানকালে প্রায় ৩০০ গ্রাম গাঁজাসহ তিনজনকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, আদমদীঘি উপজেলার বামনি গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে রাজু (২৬), জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার খাদোয়া বিষ্ণাপুর এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে আসাদুল হক (২৪) ও পাবনা সদর উপজেলার বড় দিকসাই গ্রামের মৃত ইসমাইল শেখের ছেলে আব্দুস সামাদ (৪০)।

অভিযান শেষে ঘটনাস্থলেই উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা বেগম বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের এ অভিযান চলমান রয়েছে। সমাজকে মাদকমুক্ত রাখতে নিয়মিত এমন অভিযান পরিচালনা করা হবে।”

ডিএনসি বগুড়ার উপপরিচালক জিল্লুর রহমান জানান, “মাদকের সাথে জড়িতদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।”

তিনি আরও বলেন, “যে কোনো মূল্যে মাদকের বিস্তার রোধে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।”

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team