1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
ডিএনসির অভিযানে গাঁজা ও টাপেন্টাডলসহ ৪ জন গ্রেপ্তার - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন

ডিএনসির অভিযানে গাঁজা ও টাপেন্টাডলসহ ৪ জন গ্রেপ্তার

  • প্রকাশের সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বগুড়া সদর উপজেলার পৃথক এলাকায় অভিযান চালিয়ে গাঁজা ও টাপেন্টাডল ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ১৫

বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বগুড়া সদর উপজেলার সেউজগাড়ী, চকসুত্রাপুর ও হাড্ডিপট্টি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শতিকযান এলাকার মো. মাহিদুল (২৮), বগুড়া সদর উপজেলার মধ্য চেলোপাড়া এলাকার মানিক ঘোষ (২৮), শাজাহানপুর উপজেলার চাচাইতারা এলাকার মো. লিটন মিয়া (৫৯) এবং শিবগঞ্জ উপজেলার মালাহার এলাকার দিলীপ চন্দ্র রবিদাস (২৮)।

ডিএনসি বগুড়া সূত্রে জানা যায়, ডিএনসির বগুড়া ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাব হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করে। এ সময় চারজনকে ৩০ গ্রাম গাঁজা ও একটি টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। আদালতের নির্দেশে জব্দ করা মাদকদ্রব্য ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team