1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১১:১৩ অপরাহ্ন

ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১

কিশোরগঞ্জের বাজিতপুরে ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (১৯ জুলাই) সন্ধ্যায় কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কে উপজেলার পিরোজপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ উচ্চ বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক মো. মারুফ শাহ (৩৫) ও ভৈরব বাসস্ট্যান্ড এলাকার মো. সেলিম মিয়ার ছেলে মো. সুমন মিয়া। বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সোমবার সন্ধ্যায় সুমন ও মারুফ মোটরসাইকেলে করে বাড়িতে ফিরছিলেন। পথে পিরিজপুর এলাকায় একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

জেএন

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team