1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২ - খবর ২৪ ঘণ্টা
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন

ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২

  • প্রকাশের সময় : রবিবার, ২৯ জুলাই, ২০১৮

খবর২৪ঘণ্টা.কম: গাজীপুরের শ্রীপুরে শনিবার রাতে ট্রাকের সঙ্গে সংঘর্ষে এক পিকআপের দুই আরোহী নিহত ও ছয়জন আহত হয়েছে। নিহতদের মধ্যে একজনের নাম তারাজুল ইসলাম (৪২)। সে রংপুরের পীরগঞ্জ এলাকার মৃত আফজাল হোসেনের ছেলে। তারাজুল বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে মালামাল বিক্রি করতেন। নিহত অপর ব্যক্তির (৫২) পরিচয় পাওয়া যায়নি।

মাওনা হাইওয়ে থানা পুলিশের ওসি দেলোয়ার হোসেন জানান, শনিবার রাতে ঢাকাগামী একটি ট্রাক ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুরের আনসার রোড এলাকায় পৌঁছে হঠাৎ থেমে যায়। এ সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা সিলভারের হাড়ি পাতিল ভর্তি একটি পিকআপ ওই ট্রাককে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায় এবং পিকআপের চালকসহ আট যাত্রী গুরুতর আহত হয়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি দুজনের স্বজনেরা তাদের অন্যত্র নিয়ে গেছে।

তিনি আরো জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক ও পিকআপ থানা হেফাজতে নেওয়া হয়েছে। ট্রাকের চালককে আটক করা হয়েছে। হতাহতরা সবাই পুরুষ এবং ওই পিকআপের আরোহী ছিলেন।

খবর২৪ঘণ্টা.কম/জেএন

 

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team