1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
ট্রাক উল্টে অটোরিকশার দুই যাত্রী নিহত - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১১:০৯ অপরাহ্ন

ট্রাক উল্টে অটোরিকশার দুই যাত্রী নিহত

  • প্রকাশের সময় : শনিবার, ১৭ জুলাই, ২০২১

গাজীপুরের শ্রীপুরে মালবাহী একটি ট্রাক উল্টে ব্যাটারি চালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। শনিবার (১৭ জুলাই) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ। তাৎক্ষণিক তাদের পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে ময়মনসিংহগামী একটি মালবাহী ট্রাক এমসি বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় সড়কে যাত্রীবাহী একটি অটোরিকশার উপর পড়লে ঘটনাস্থলে দুইজন নিহত হন। আহত আরও দুইজনকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে পাঠান। এসময় প্রায় আধাঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ ট্রাকটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’

জেএন

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team