1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
টাপেন্টাডলসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:০৮ অপরাহ্ন

টাপেন্টাডলসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড

  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার গাবতলী উপজেলায় মাদকবিরোধী অভিযানে টাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

রোববার (২৮ জুন) সকাল ১১টা থেকে প্রায় ১১টা ৫০ মিনিট পর্যন্ত গাবতলী উপজেলার সন্ধ্যাবাড়ী মধ্যপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল।

অভিযানে নেতৃত্ব দেন গাবতলী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন। অভিযানকালে সন্ধ্যাবাড়ী মধ্যপাড়া গ্রামের মো. ফজলু প্রামানিকের ছেলে মো. রানা (৩০)-কে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২টি টাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতে আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। আদালতের নির্দেশে জব্দকৃত টাপেন্টাডল ট্যাবলেট ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার উপপরিচালক জিললুর রহমান বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান অব্যাহত রয়েছে। মাদকের সঙ্গে জড়িত ব্যক্তি বা চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে আমরা কোনো ধরনের ছাড় দিচ্ছি না। জনসচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত অভিযানের মাধ্যমে মাদকের বিস্তার রোধে আমাদের কার্যক্রম আরও জোরদার করা হবে। এ ক্ষেত্রে সাধারণ মানুষের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে ডিএনসি বগুড়া নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও জেলার বিভিন্ন এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।”

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team