1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
জেলা প্রশাসক গোল্ডকাপের উদ্বোধনে ডিএনসি বগুড়ার মাদকবিরোধী প্রচারণা - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:০৮ অপরাহ্ন

জেলা প্রশাসক গোল্ডকাপের উদ্বোধনে ডিএনসি বগুড়ার মাদকবিরোধী প্রচারণা

  • প্রকাশের সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বগুড়ায় জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থা, বগুড়ার সহযোগিতায় ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬’ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী আয়োজনকে কেন্দ্র করে দর্শনার্থীদের মাঝে মাদকবিরোধী সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়া।

শনিবার (২২ আগস্ট) টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে ডিএনসি বগুড়ার উদ্যোগে দর্শনার্থীদের মধ্যে এসব লিফলেট বিতরণ করা হয়। লিফলেটে মাদকের ভয়াবহতা, মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব এবং মাদক থেকে দূরে থাকার বিষয়ে বিভিন্ন সচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার উপপরিচালক মোহা. জিললুর রহমানের তত্ত্বাবধানে এ সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়। ক্রীড়া আয়োজনের মাধ্যমে তরুণ প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বাড়াতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

এ বিষয়ে জানতে চাইলে ডিএনসি বগুড়ার উপপরিচালক মোহা. জিললুর রহমান বলেন, “খেলাধুলা তরুণ সমাজকে সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখার অন্যতম কার্যকর মাধ্যম। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করার পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে সম্পৃক্ত করতে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, “মাদকবিরোধী অভিযান পরিচালনার পাশাপাশি জনসচেতনতা সৃষ্টি ও প্রতিরোধমূলক কার্যক্রমকে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি মাদকাসক্তিমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।”

ডিএনসি বগুড়ার পক্ষ থেকে জানানো হয়, মাদকবিরোধী জনসচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া আয়োজনে ভবিষ্যতেও এ ধরনের প্রচারণা অব্যাহত থাকবে।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team