1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
জাতিসংঘ অধিবেশনের ফাঁকে ইরানের সঙ্গে বৈঠকে আগ্রহী যুক্তরাষ্ট্র - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

জাতিসংঘ অধিবেশনের ফাঁকে ইরানের সঙ্গে বৈঠকে আগ্রহী যুক্তরাষ্ট্র

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ইরানের সঙ্গে বৈঠকে বসতে যুক্তরাষ্ট্র প্রস্তুত বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তবে এ ধরনের কোনও বৈঠক এখনও নির্ধারিত হয়নি বলে জানিয়েছেন তিনি। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।

মঙ্গলবার এনবিসির টুডে অনুষ্ঠানে রুবিও বলেন, আমরা এ বিষয়ে আগ্রহী। এই মুহূর্তে আমার মনে হয় কোনও বৈঠক নির্ধারিত নেই। তবে অবশ্যই এমন বৈঠকের জন্য প্রস্তুত, বিশেষ করে যদি এর মাধ্যমে ইতিবাচক কোনও ফল পাওয়ার সম্ভাবনা থাকে।

তিনি বলেন, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো—ইরান যেন কখনও পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে। রুবিও বলেন, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র রাখতে পারে না। তাদের তা রাখার সুযোগ দেওয়া যাবে না।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team