1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
চায়ের প্যাকেটে বিশেষ কৌশলে লুকানো ১২ হাজার ইয়াবা উদ্ধার - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

চায়ের প্যাকেটে বিশেষ কৌশলে লুকানো ১২ হাজার ইয়াবা উদ্ধার

  • প্রকাশের সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: চায়ের প্যাকেটের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে কুরিয়ারযোগে পাঠানো ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় ইয়াবার চালান গ্রহণের সময় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১ জুলাই) দুপুরে রংপুর মহানগরীর কোতোয়ালী মেট্রো থানার কামাল কাছনা এলাকায় এস.এ. পরিবহন (প্রা.) লি. কার্যালয়ে ডিএনসি বগুড়া ও ডিএনসি রংপুরের যৌথ অভিযানে এ সাফল্য আসে।

গ্রেপ্তার ব্যক্তি হলেন কাঞ্চনপুর গ্রামের মৃত জালাল মন্ডলের ছেলে মোঃ মুনছুর মন্ডল ওরফে বুদা (৫০)। তিনি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার কুমেদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

ডিএনসি সূত্র জানায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, চট্টগ্রাম থেকে কুরিয়ারযোগে একটি ইয়াবার চালান রংপুরে পৌঁছেছে। তথ্যের সত্যতা যাচাই করে ডিএনসি বগুড়ার উপপরিচালক মোহা. জিললুর রহমান এবং ডিএনসি রংপুরের উপপরিচালক মো. আবু জাফর-এর নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় এস.এ. পরিবহন কার্যালয়ে ইয়াবার পার্সেল গ্রহণের সময় মুনছুর মন্ডলকে আটক করা হয়। পরে তার হাতে থাকা একটি সাদা প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ৫৭টি চা ও ধনিয়া সংমিশ্রিত প্যাকেটের মধ্যে থাকা তিনটি ‘কোয়ালিটি গোল্ড’ ব্র্যান্ডের চায়ের প্যাকেটে বিশেষভাবে লুকানো ৬০টি জিপারযুক্ত পলিপ্যাকেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ২০০টি করে মোট ১২ হাজার পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা পাওয়া যায়। উদ্ধার হওয়া ইয়াবার মোট ওজন প্রায় ১ কেজি ২০০ গ্রাম। এ ছাড়া মাদক পাচারে ব্যবহৃত সীমসহ দুটি নকিয়া বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

ডিএনসি বগুড়ার উপপরিচালক মোহা. জিললুর রহমান বলেন, “গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে একটি বড় ইয়াবার চালান জব্দ করা সম্ভব হয়েছে। প্রাথমিকভাবে একজনকে গ্রেপ্তার করা হলেও এই চালানের সঙ্গে জড়িত অন্য ব্যক্তি বা চক্রকে শনাক্তে তদন্ত চলছে। সম্পৃক্ততা পাওয়া গেলে কাউকেই ছাড় দেওয়া হবে না। মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত জিরো টলারেন্স নীতির আলোকে আমাদের অভিযান আগের মতোই ধারাবাহিকভাবে চলবে।”

তিনি আরও বলেন, “মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান নয়, সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত সচেতনতা প্রয়োজন। মাদকমুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে।”

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রংপুর কোতোয়ালী মেট্রো থানায় একটি মামলা দায়ের করা হয়েছে

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team