1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে গুলিবিদ্ধ গরু রাখালের লাশ উদ্ধার - খবর ২৪ ঘণ্টা
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে গুলিবিদ্ধ গরু রাখালের লাশ উদ্ধার

  • প্রকাশের সময় : সোমবার, ১৭ ডিসেম্বর, ২০১৮

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে আব্দুর রহিম নামে এক গরুর রাখালের লাশ উদ্ধার করেছে এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ রবিবার (১৭ ডিসেম্বর) ভোর ৩টার দিকে ভারতে গরু আনতে যাবার সময় ভারতের শুখদেবপুর সীমান্ত ফাঁড়ির বিএসএফের গুলিতে সে নিহত হয়।

এদিকে সকালে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করতে ঘটনাস্থলে রওনা হয়েছে।
৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম সালাহ উদ্দিন জানান, রবিবার সকালে স্থানীয়রা কিরণগঞ্জ সীমান্ত থেকে বাংলাদেশি ভূখন্ডের ৫শ গজ ভেতরে আব্দুর রহিমের বাড়ির পেছনে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশ ও বিজিবিকে খবর দেয়। তবে ময়নাতদন্ত ছাড়া আব্দুর রহিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যাচ্ছেনা।

খবর২৪ঘণ্টা, জেএন

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team