1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীর মোবাইল ও টাকা ছিনতাইয়ের চেষ্টার অভিযোগ, যুবক আটক - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীর মোবাইল ও টাকা ছিনতাইয়ের চেষ্টার অভিযোগ, যুবক আটক

  • প্রকাশের সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ শহরের গাবতলা এলাকায় এক শিক্ষার্থীর মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে শাহীন আলী (২০) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। এ সময় তাঁর সঙ্গে থাকা আরও দুই যুবক পালিয়ে যায়। তবে পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, টিকটক করা নিয়ে দুই পক্ষের মধ্যে আগে থেকেই বিরোধ চলছিল।

রোববার রাত ৮টার দিকে গাবতলা এলাকায় এ ঘটনা ঘটে। আটক শাহীন আলী পৌরসভার শ্মশানঘাট এলাকার ফারুক হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাদিম হোসেন সোহান নামে এক শিক্ষার্থী হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে গাবতলা মোড়ের দিকে যাচ্ছিলেন। পথে তিন যুবক তাঁর গতিরোধ করে মারধর করেন এবং মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ করেন নাদিম।

তাঁর চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে এগিয়ে এসে শাহীন আলীকে আটক করেন। এ সময় তাঁর সঙ্গে থাকা অপর দুই যুবক পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শাহীনকে থানায় নিয়ে যায়।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বলেন, প্রাথমিক তদন্তে টিকটক করা নিয়ে দুই পক্ষের মধ্যে আগে থেকেই ঝগড়া-বিবাদ চলছিল বলে জানা গেছে। ঘটনাটির সঙ্গে ছিনতাইয়ের চেষ্টা জড়িত ছিল কি না, নাকি অন্য কোনো বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

ওসি আরও বলেন, ভুক্তভোগী নাদিম ও আটক শাহীন প্রায় সমবয়সী। বিস্তারিত তদন্ত শেষে প্রকৃত ঘটনা নিশ্চিত হওয়া যাবে।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team