1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
চাঁপাইনবাবগঞ্জে আগ্নেয়াস্ত্র-গুলি উদ্ধার - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:২১ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে আগ্নেয়াস্ত্র-গুলি উদ্ধার

  • প্রকাশের সময় : সোমবার, ৩০ নভেম্বর, ২০২০

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত থেকে তিনটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটার গান, তিনটি ম্যাগজিন ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার করে ৫৩-বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। রোববার (২৯ নভেম্বর) রাতে জেলার শিবগঞ্জ উপজেলার শান্তিমোড়ে অভিযান চালিয়ে এসব আগ্নেয়াস্ত্র-গুলি উদ্ধার করা হয়।সোমবার (৩০ নভেম্বর) সকালে এক প্রেসনোটে চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৩-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ সুরুজ মিয়া জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অস্ত্র

পাচারের খবর পেয়ে রোববার (২৯ নভেম্বর) রাতে মনাকষা বিওপির একটি চৌকষ টহল দল শিবগঞ্জ থানার শাহাবাজপুর ইউনিয়নের শান্তির মোড় নামক স্থানে বিশেষ অভিযান চালায়। এসময় অজ্ঞাত এক ব্যক্তি তার হাতে থাকা ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ওই ব্যাগ তল্লাশি করে তিনটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটার গান, ৩টি ম্যাগাজিন এবং ১৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য তিন লাখ আট হাজার ৬শ টাকা। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি শিবগঞ্জ থানায় জমা দিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

জেএন

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team