1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
গোমস্তাপুরে শীর্ষ ডাকাত মামুন আটক - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

গোমস্তাপুরে শীর্ষ ডাকাত মামুন আটক

  • প্রকাশের সময় : সোমবার, ২১ অক্টোবর, ২০১৯

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মামুন নামে এক শীর্ষ ডাকাতকে আটক করেছে পুলিশ। গত রবিবার রাতে উপজেলার রাধানগর ইউনিয়নের যাতাহারা বাজার থেকে তাকে আটক করা হয়। গোমস্তাপুর থানার এসআই কামরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আইনুল হক ও রনি কুমার দাসের নেতৃত্বে পুলিশের একটি দল ওই স্থানে

অভিযান চালিয়ে উপজেলার শীর্ষ ডাকাত রহনপুর ইউনিয়নের বমপুর গ্রামের দোস্ত মোহাম্মদের ছেলে মামুন (৩২) কে আটক করে। তার বিরুদ্ধে গোমস্তাপুর থানা সহ আশেপাশের বিভিন্ন থানায় ১১টি মামলা রয়েছে। এছাড়া সে ওই মামলাগুলোর ওয়ারেন্টভুক্ত আসামি বলে তিনি জানান। এদিকে আটককৃত মামুনকে সোমবার জেলহাজতে পাঠানো হয়েছে।

আর/এস

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team