1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
গোমস্তাপুরে পানিতে ডুবে ১ শিশুর মৃত্যু - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

গোমস্তাপুরে পানিতে ডুবে ১ শিশুর মৃত্যু

  • প্রকাশের সময় : শনিবার, ১৪ আগস্ট, ২০২১
পদ্মায় ডুবে মৃত্যু

গোমস্তাপুরে হোগলা দামস বিলে গোসল করতে নেমে হাফসা খাতুন (০৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে (১২.৩০ মি:) উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের চকপুস্তম গ্রামে এ ঘটনা ঘটে। মৃত হাফসা খাতুন উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের চকপুস্তম গ্রামের এসতারুল হকের মেয়ে।

স্থানীয়রা জানায়, শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে হোগলা দামস বিলে সে গোসল করার জন্য যায় এবং সিঁড়িতে পিচ্ছিল খেয়ে পানিতে তলিয়ে যায়। পরে তার মা ও আত্মীয়রা অনেক খোঁজাখুঁজির পর তার মৃতদেহ উদ্ধার করে।

এ বিষয়ে গোমস্তাপুর থানার উপ-পরিদর্শক জালাল উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ সুরতহাল শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

  • এস/আর

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team