1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
গোমস্তাপুরে অ্যাডভোকেসি প্ল্যাটফর্মের মতবিনিময় সভা - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

গোমস্তাপুরে অ্যাডভোকেসি প্ল্যাটফর্মের মতবিনিময় সভা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে স্থানীয় পর্যায়ে প্রকল্পের অংশগ্রহণকারী ও সেবাগ্রহীতাদের অ্যাডভোকেসি প্ল্যাটফর্মের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) বিকেল ৩টায় উপজেলা সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির মুন্সী মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন। এসময় উপস্থিত ছিলেন পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, রাধানগর ইউপি চেয়ারম্যান মতিউর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.ওয়াসিম আকরাম, মহিলা বিষয়ক কর্মকর্তা পংকজ কুমার দাস, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইসাহাক আলী,

প্রজেক্ট অফিসার খ্রীস্টিনা বেসরা, অ্যাডভাইজর এডুকেশন অ্যান্ড চাইল্ড প্রোটেকশন শাহ আলম, টেকনিক্যাল অফিসার অ্যাডভোকেসী আনোয়ার হোসেন, সংস্থার প্রতিনিধি (সিডিও) শ্যামল চন্দ্র রায় ও জোহরা খাতুন। সভাটি হেকস/ইপার বাংলাদেশের সহযোগিতায় এবং ডাসকো ফাউন্ডেশন বাস্তবায়িত প্রকল্পের আওতায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, প্রকল্পের অংশগ্রহণকারী ও সেবাগ্রহীতারা উপস্থিত ছিলেন।

সভায় প্রকল্পের কার্যক্রম, স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যা, সরকারি সেবাপ্রাপ্তির সুযোগ ও প্রতিবন্ধকতা নিয়ে উন্মুক্ত আলোচনা করা হয়।অংশগ্রহণকারীরা তাদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন এবং সেবার মানোন্নয়নে বিভিন্ন সুপারিশ প্রদান করেন।

খবর২৪ঘন্টা/জগসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team