1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
গাজীপুরে অটোরিকশার চাপায় এক শিশু নিহত - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০১:২৩ অপরাহ্ন

গাজীপুরে অটোরিকশার চাপায় এক শিশু নিহত

  • প্রকাশের সময় : বুধবার, ২৮ মার্চ, ২০১৮
khobor24ghonta.com

খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: গাজীপুরের কালিয়াকৈরে ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় মারিয়া আক্তার নামের পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৭ মার্চ) রাত ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। নিহত মারিয়া আক্তার সিরাজগঞ্জ সদর থানার বাওইখোলা এলাকার মনির হোসেনের মেয়ে।

এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ মোল্লাপাড়া এলাকার ইদ্রিস আলীর বাসায় বাবা-মায়ের সঙ্গে ভাড়া থাকতো মারিয়া আক্তার। মঙ্গলবার বিকেলে বাড়ির পাশে পল্লীবিদ্যুৎ-বাড়ইপাড়া আঞ্চলিক সড়ক পার হওয়ার সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে চাপা দেয়। তাৎক্ষণিক গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে তাকে স্থানীয় মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন রাত ১২টার দিকে মারিয়ার মৃত্যু হয়।

নিহতের মা ময়না বেগম জানান, মারিয়া চিপস কিনতে বাসার পাশেই এক দোকানে যাচ্ছিল। এ সময় সড়ক পারপার হওয়ার সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে চাপা দেয়। পরে হাসপতালে নেওয়া হলে রাত ১২টার দিকে মারিয়া মারা যায়।

 

খবর২৪ঘণ্টা.কম/নজ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team