1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
গরুর হাটে ভয়ংকর ফাঁদ, পকেট থেকে মিলল না ১ লাখ টাকা - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন

গরুর হাটে ভয়ংকর ফাঁদ, পকেট থেকে মিলল না ১ লাখ টাকা

  • প্রকাশের সময় : বুধবার, ১৩ মে, ২০২৬

নওগাঁ প্রতিনিধি: কোরবানির জন্য গরু কিনতে এসে পকেটমারের শিকার হয়েছেন এক ক্রেতা। নওগাঁর রাণীনগর উপজেলার আবাদপুকুর পশুর হাটে বুধবার (১৩ মে) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই পকেট থেকে উধাও হয়ে যায় এক লাখ টাকা, এতে চরম বিপাকে পড়েছেন ভুক্তভোগী নুরুজ্জামান (৪২)।

তিনি বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ঘোড়াঘাট এলাকার নাজমুল হকের ছেলে। নুরুজ্জামান জানান, পাঁচজন মিলে এবার কোরবানির জন্য একটি গরু কেনার সিদ্ধান্ত নেন তারা। সেই উদ্দেশ্যে অংশীদারদের নিয়ে আবাদপুকুর পশুর হাটে যান। হাটে পৌঁছানোর কিছুক্ষণ পরই তিনি বুঝতে পারেন, প্যান্টের পকেটে রাখা এক লাখ টাকা নেই।

তাৎক্ষণিকভাবে বিষয়টি হাট ইজারাদার কর্তৃপক্ষকে জানানো হলেও টাকা উদ্ধার কিংবা জড়িত কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি। নুরুজ্জামান বলেন, “কোরবানির গরু কেনার পুরো টাকাটাই চুরি হয়ে গেছে। এখন খুব বিপদে পড়ে গেছি।”

হাট ইজারাদার প্রতিষ্ঠানের অংশীদার হাজের আলী জানান, ঘটনার পর তারা খোঁজখবর নিয়েছেন, তবে কোনো সমাধান মেলেনি। তিনি বলেন, পশুর হাটে সবসময় মাইকিং করে ক্রেতা-বিক্রেতাদের সতর্ক করা হচ্ছে যাতে তারা টাকা-পয়সা নিজের হেফাজতে রাখেন এবং জাল-আসল টাকা যাচাই করে লেনদেন করেন। এরপরও কেউ অসতর্ক হলে অনেক সময় এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়।

এ বিষয়ে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। তবে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি।

খবর২৪ঘন্টা/এসএফ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team