1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
খুলনায় হাত বোমাসহ জামায়াতের পাঁচ সদস্য আটক - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন

খুলনায় হাত বোমাসহ জামায়াতের পাঁচ সদস্য আটক

  • প্রকাশের সময় : বুধবার, ২৪ জানুয়ারী, ২০১৮

খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: খুলনায় হাত বোমা ও বেশ কিছু জিহাদি বইসহ জামায়াতে ইসলামীর পাঁচ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

বুধবার সকালে জেলার ফুলতলা উপজেলার জামিরা বাজার পিপরাইল সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মুন্সী।

তিনি জানান, ফুলতলা উপজেলা জামায়াতের আমির গায়েসুল আজম হাদীর নেতৃত্বে ওই মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল নজরুল ইসলামসহ ২০-২৫ জামায়াত নেতাকর্মী গোপন বৈঠক করছিলেন। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে এই দু’জনসহ ৫ জামায়াত নেতাকর্মীকে আটক করতে সক্ষম হয়।

এ সময় সেখান থেকে ৪টি হাত বোমা ও বেশ কিছু জিহাদি বই উদ্ধার করা হয় বলেও জানান ওসি আসাদুজ্জামান মুন্সী।

খবর২৪ঘণ্টা.কম/রখ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team