1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
খালেদা জিয়ার রায়ের অনুলিপি পেতে আদালতে আইনজীবীরা - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন

খালেদা জিয়ার রায়ের অনুলিপি পেতে আদালতে আইনজীবীরা

  • প্রকাশের সময় : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৮
khobor24ghonta.com

খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের অনুলিপি পেতে আদালতের সামনে অপেক্ষা করছেন খালেদা জিয়ার আইনজীবীরা। আজ সোমবার সকাল থেকেই সানাউল্লাহ মিঞাসহ বিএনপিপন্থী কয়েকজন আইনজীবীকে আদালতের সামনে অপেক্ষা করতে দেখা গেছে।

আজ বেলা দেড়টায় সানাউল্লাহ মিঞা  বলেন, এই মামলার রায়ের অনুলিপি দেওয়া হবে জেনে তাঁরা আদালতে এসেছেন।

এর আগে গতকাল রোববার সানাউল্লাহ মিঞা রায়ের অনুলিপি কখন দেওয়া হবে, তা আদালতের কাছে জানতে চান। এর পরিপ্রেক্ষিতে ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক আখতারুজ্জামান তাঁকে রায়ের অনুলিপি দেওয়ার বিষয়ে সময় জানিয়েছিলেন।

৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছর কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ-৫ আদালত। আদালত অন্য পাঁচজনের ১০ বছর করে কারাদণ্ড দেন। রায়ের পর খালেদা জিয়াকে পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের কারাগারে নেওয়া হয়।

খবর২৪ঘণ্টা.কম/রখ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team